চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশ বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
শনিবার (১০ মে ২০২৬) শাহরাস্তি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নিজমেহার এলাকার পাটোয়ারী বাড়ী রোডে শাহা বাড়ীর সামনে অভিযান চালিয়ে মোঃ মাসুদুর রহমান (৩৮) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি নিজমেহার (ছারা বাড়ী) এলাকার মৃত কোরবান আলীর ছেলে।
পুলিশ জানায়, মীর মাহবুবুর রহমান-এর তত্ত্বাবধানে এসআই মিঠুন দাস, এসআই আরিফ হোসাইন ও এএসআই বাবুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় আসামির হেফাজত থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নম্বর-১৫ এবং জিআর নম্বর-১১৬।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh