ইমরান সরকার:- বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) কৃষি কর্মসূচির উদ্যোগে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে বিজ সমিতির অফিস ভুক্ত এক'হাজার জন উপকার ভোগীদের মাঝে গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ বিতরণ করা হয়েছে।
১০ মে রবিবার ধাপেরহাট শাখার কার্যালয় থেকে বিজ সমিতির অফিস ভুক্ত উপকারভোগীদের মাঝে এই গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধাপেরহাট শাখার ব্যবস্থাপক রফিকুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার জুনিয়র জোনাল ম্যানেজার শেখ মনির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী শাখার কমপ্লিয়িন্স অফিসার আহসান হাবীব।
তারা উক্ত অনুষ্ঠানে সমিতি অফিসের উপকারভোগীদের মাঝে পারিবারিক পুষ্টির চাহিদা ও শাক-সবজির গুরুত্ব তুলে ধরেন।
এ কর্মসূচীর আওতায় প্রতি জন সুবিধাভোগী সদস্যের মাঝে লাল শাক,চাল কুমড়া,ঝিঙে,লাল শাক, ঢেঁড়স বরবটি বীজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন পলাশবাড়ী বিজ এনজিও শিক্ষা ও সামাজিক সুরক্ষা ম্যানেজার আনোয়ার জাহিদ এবং সার্বিক তত্ত্বধানে ছিলেন উক্ত কর্মসূচির আঃ লতিফ, ও তপন কুমার সরকার।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh