ইমরান সরকার গাইবান্ধা :-গাইবান্ধায় সরকারি দপ্তরে সেবা প্রাপ্তিতে হয়রানি বন্ধ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ‘গণশুনানি’ অনুষ্ঠিত হয়েছে। ১১ মে (সোমবার) সকালে গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন
করা হয়।
গাইবান্ধা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের সচিব মোহাম্মদ খালেদ রহীম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ-এই লক্ষ্য নিয়ে দুদক কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষ যেন হয়রানিমুক্তভাবে সরকারি সেবা পেতে পারে, তা নিশ্চিত করাই আমাদের মূল উদ্দেশ্য।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (অনুসন্ধান ও তদন্ত) মোতাহার হোসেন, মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম. আবদুস সালাম। এছাড়াও উপস্থিত ছিলেন দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ।
গণশুনানিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত ভুক্তভোগীরা, পাসপোর্ট, শিক্ষা, স্বাস্থ্য, পানি উন্নয়ন বোর্ড, গণপূর্ত, ভূমি অফিস এবং বিদ্যুৎসহ বিভিন্ন সরকারি দপ্তরে সেবা নিতে গিয়ে ভোগান্তি ও দুর্নীতির অভিযোগ সরাসরি কর্মকর্তাদের সামনে তুলে ধরেন। উপস্থিত কর্মকর্তারা সুনির্দিষ্ট কিছু অভিযোগের তাৎক্ষণিক সমাধান দেন এবং বাকি বিষয়গুলো দ্রুত খতিয়ে দেখার আশ্বাস প্রদান করেন।
সমন্বিত জেলা কার্যালয় রংপুর ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গাইবান্ধার সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গণশুনানিতে ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ আমলে নিয়ে শুণানি হয়।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh