জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে ঔষধ কোম্পানির প্রতিনিধি বা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে এক বিশাল প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১১ মে) সকাল ১১ ঘটিকায় জকিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।সারাদেশে একযোগে পালিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জকিগঞ্জ ও কালিগঞ্জ ‘ফারিয়া’ (PHARIA) এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের অন্যতম সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী হওয়া সত্ত্বেও অনেক ক্ষেত্রে তারা প্রাপ্য সম্মান পাচ্ছেন না। বক্তারা অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করে বলেন— "দালাল নয়, মেডিকেল রিপ্রেজেন্টেটিভগণ এদেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী।" তারা সমাজের এই দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জোর দাবি জানান।
বক্তারা আরও অভিযোগ করেন যে, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তারা প্রায়ই বিভিন্ন প্রতিকূলতা ও নিরাপত্তাহীনতার সম্মুখীন হন। তারা বলেন,ঔষধ কোম্পানির প্রতিনিধিদের জন্য কর্মক্ষেত্রে সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।পেশার মর্যাদা রক্ষায় প্রশাসন ও সংশ্লিষ্ট সকল মহলের সহযোগিতা দাবি জানিয়েছেন তারা।
আব্দুস সবুর তাফাদারের সভাপতিত্বে ও মোঃ গোলাম কিবরিয়ার পারিচালনায় বক্তব্য রাখেন- কালিগঞ্জ ফারিয়ার ভাপতি জামাল হোসেন, সেক্রেটারী জালাল উদ্দীন, ফারিটার সাবেক সেক্রেটারী শামীম আহাদ, সাবেক সভাপতি, আখতারুজজামান, সিনিয়র সহ সভাপতি, কামিল আহমদ তাপাদার-উপদেষ্ট, লিয়াকত হোসেন, বিকল শিপুল বিশ্বাস ও ইউনুস আলীসহ-জকিগঞ্জ ও কালিগঞ্জ এলাকার বিপুল সংখ্যক মেডিকেল প্রতিনিধি অংশগ্রহণ করেন।
মানববন্ধনের সমাপনী বক্তব্যে নেতৃবৃন্দ হুশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুততম সময়ের মধ্যে তাদের এই যৌক্তিক দাবিগুলো পূরণ করা না হয় এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা না হয়, তবে আগামীতে তারা আরও কঠোর ও দীর্ঘমেয়াদী কর্মসূচি পালন করতে বাধ্য হবেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh