মোঃ রিপন, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের -এ নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসানের সাথে স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ মে ২০২৬) বিকাল ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন কর্মকাণ্ড ও গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে খোলামেলা আলোচনা করেন।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে জনগণের সেবা আরও সহজ ও কার্যকর হবে। তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত সাংবাদিকরাও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে উপজেলার উন্নয়ন ও জনস্বার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় উপস্থিত ছিলেন, ভাঙ্গা কণ্ঠের সম্পাদক মজিবুর মুন্সি, যুগান্তরের হাজী মান্নান, ইত্তেফাকের মোঃ রমজান শিকদার, মাই টিভির সরোয়ার হোসেন, আরটিভির ইমরান হোসেন, নয়াদিগন্তের এটিএম নান্নু হোসেন, কালবেলার শামীম হোসেন, আমার দেশ পত্রিকার আল মামুন রশিদ, সিএন বাংলার শাহাদাত হোসেন, যায়যায়দিনের মনির হোসেন, সম্রাট হোসেন এবং দৈনিক উন্নয়নে বাংলাদেশ পএিকা সাংবাদিক মোঃ রিপন শেখসহ প্রশাসনের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh