খাগড়াছড়ি প্রতিনিধিঃ- খাগড়াছড়ির রামগড়ে ৪৩ ব্যাটালিয়ন বিজিবি জোন অত্র এলাকার সীমান্ত সুরক্ষার পাশাপাশি আর্তমানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
আজ ১৩ মে বুধবার রামগড় জোন সদর দপ্তরস্থ বাস্কেট মাঠে এলাকার দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিভিন্ন সামগ্রী এবং আর্থিক অনুদান বিতরণ করা হয়।
রামগড় সদরদপ্তরে জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম, বিজিওএম, পিএসসি-এর সার্বিক দিকনির্দেশনায় এই মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়।
যেমন -বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব 'বুদ্ধ পূর্ণিমা' উদযাপন উপলক্ষে পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে আর্থিক অনুদান প্রদান।অন্তুপাড়া জুনিয়র উচ্চ বিদ্যালয়ে সিলিং ফ্যান বিতরণ এবং রামগড় রংতুলি একাডেমির জন্য এক সেট তবলা প্রদান। বল্টুরামপাড়া এলাকায় বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েল বিতরণ এবং গুরুতর অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য নগদ আর্থিক সহায়তা। আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এলাকার গরিব ও দুস্থ পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
রামগড় ৪৩ ব্যাটালিয়ন (বিজিবি') জোনের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম, বিজিওএম, পিএসসি জানায়, সীমান্ত সুরক্ষা, মাদক নিয়ন্ত্রণ ও চোরাচালান রোধের পাশাপাশি বিজিবি সব সময় পাহাড়ের মানুষের পাশে ছিল এবং থাকবে। শিক্ষা- সাংস্কৃতিক, চিকিৎসা, কৃষি ও আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির এই ধরণের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন রামগড় ব্যাটালিয় (৪৩ বিজিবির) জোন এর উপ- অধিনায়ক মেজর মঈনুল আলম, সহকারী পরিচালক মোহাম্মদ শামছুল হক, রামগড় প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু- সহ উপকার ভোগীগন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh