স্টাফ রিপোর্টার বাবুল চৌধুরী: লোহাগাড়া উপজেলা এলাকা আওতাধীন চরম্বা ইউনিয়নের দুই গ্ৰুপের সংঘর্ষে
লেলিয়ে অস্ত্র দিয়ে মাওলানা আবুল কাশেম (৬০) নামে এক শিক্ষকে হত্যা করা হয়েছেন। এই ঘটনা ঘটে বুধবার (১৩ মে) বেলা ১১টায় উপজেলার চরম্বা ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের জান মোহাম্মদ পাড়ায় এ ঘটনা ঘটে। তিনি একই এলাকার মৃত আব্দুর সোবহানের পুত্র ও চরম্বা জামেউল উলুম মাদরাসার সুপার, এরসাথে জড়িত রয়েছে পদুয়ার ইউনিয়নের এয়াকুব মেস্তী, তার কাজ হচ্ছে জামালার কাজ কন্টাক্ট নেওয়া এবং মানুষ খুন করে জায়গা দখল করে দেওয়া।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই গ্রুপের মধ্যে জায়গার সমস্যা নিয় দীর্ঘদিন ধরে ঝামেলা হয়ে আসছে বুধবার সকাল (১১) ঘটিকার সময় সংঘর্ষ হলে সংঘর্ষে আবুল কাশেম কে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করলে তার মৃত্যু হয়।আরো জানাযায় ঘটনার দিন বিরোধীয় জায়গায় স্থাপনা নির্মাণের কাজ করছিল এ সময় মাওলানা আবুল কাশেম বাধা প্রদান করলে নীর্মাণ কাজ যারা করছিল তাদের পক্ষ থেকে আবুল কাশেম কে লাঠি দিয়ে মাথায় আঘাত করে এতে করে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এজাজুল ইসলাম শিহাব জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে ।
লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন। অন্যদেরও গ্রেপ্তারের প্রচেষ্টা চলছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh