মোহাম্মদ আব্দুল্লাহ জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি। সিলেটের জৈন্তাপুর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মিজ সুনন্দা রায়। বৃহস্পতিবার (১৪ মে) সকালে তিনি সদ্য বিদায়ী ইউএনও মোহাম্মদ গোলাম মোস্তফার স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব গ্রহণ করেন।
জানা যায়, নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার রাজারামপুর গ্রামে জন্মগ্রহণকারী সুনন্দা রায় ৩৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। জৈন্তাপুরে যোগদানের আগে তিনি সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত ছিলেন। এর আগে তিনি চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার, সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার এবং সিলেট সিটি কর্পোরেশনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন।
বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিলেটের সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জৈন্তাপুরে পদায়ন করা হয়। গত ১০ মে ২০২৬ তারিখে জারি করা ওই প্রজ্ঞাপনে জনস্বার্থে আদেশটি অবিলম্বে কার্যকর করার কথা উল্লেখ করা হয়।
বৃহস্পতিবার সকালে জৈন্তাপুর উপজেলায় পৌঁছালে নবাগত ইউএনও সুনন্দা রায়কে অভ্যর্থনা জানান সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেন সদ্য বিদায়ী ইউএনও মোহাম্মদ গোলাম মোস্তফা।
উল্লেখ্য, বিদায়ী ইউএনও মোহাম্মদ গোলাম মোস্তফাকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পদায়ন করা হয়েছে।এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণ শেষে নবাগত ইউএনও সুনন্দা রায় বলেন, “জৈন্তাপুর উপজেলাবাসীকে কাঙ্ক্ষিত সেবা দিতে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।”
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh