মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের পুলিয়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি মালবাহী কাভার ভ্যানে পেছন দিক থেকে একটি পিকআপের ধাক্কায় ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ মে) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফ্লাইওভারে ওঠার পথে দাঁড়িয়ে থাকা ঢাকা মেট্রো-ট ২০-২১৪০ নম্বরের একটি বড় কাভার ভ্যানকে ঢাকা মেট্রো-ন ১৫-৫৫০৯ নম্বরের একটি ছোট পিকআপ পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি কাভার ভ্যানের পেছনে ঢুকে দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনাস্থলেই নিহত হন পিকআপের চালক কবির রায় (৩৬) ও হেলপার জুয়েল মিয়া (১৮)। নিহত চালক কবির রায়ের বাড়ি লালমনিরহাট সদর উপজেলার বৈরাগী গোমর গ্রামে। তার পিতার নাম শিশির রায়। অপরদিকে নিহত হেলপার জুয়েল মিয়ার বাড়ি কুড়িগ্রাম জেলার কান্দা জিরাহাট এলাকায়। তার পিতার নাম আবদুল হাকিম।
দুর্ঘটনার পর মরদেহ দুটি গাড়ির ভেতরে আটকে পড়লে ভাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করেন।
পুলিশের বক্তব্য
শিবচর হাইওয়ে থানার এসআই সালাম হোসেন বলেন,
“খবর পেয়ে হাইওয়ে পুলিশের টহল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পুলিয়া ফ্লাইওভারে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী কাভার ভ্যানে পেছন দিক থেকে একটি পিকআপ ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে দুইজন নিহত হয়েছেন। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”
স্থানীয়দের বক্তব্য
জানান, গভীর রাতে ফ্লাইওভারে দাঁড়িয়ে থাকা ভারী যানবাহনের কারণে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। তারা মহাসড়কে নিরাপত্তা জোরদার ও ফ্লাইওভারে অনিরাপদভাবে যানবাহন দাঁড় করানো বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh