ইমরান সরকার :-বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ গাইবান্ধা জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করেছে।
১৩ মে মঙ্গলবার কেন্দ্রীয় সংসদের প্যাডে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে মোঃ শহিদুজ্জামান সরকার শাহীনকে আহ্বায়ক ও ওয়ালিদ শাকিল কে সদস্য সচিব করা হয়েছে। কমিটিতে মোঃ ইমাম হোসেন আলালকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রিমন, সুজন পাটোয়ারী, খন্দকার রাকিবুল ইসলাম রাকিব ও মোঃ আরমান আহিব জাহিদ।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।
একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh