ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার কৈডুবী সদরদী রেল ক্রসিং সংলগ্ন অস্থায়ী গরুর হাটকে স্থায়ী করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন হাট পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, ক্রেতা–বিক্রেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
শুক্রবার দুপুরে হাট চলাকালীন সময় আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দীর্ঘদিন পর ভাঙ্গা পৌর এলাকায় গরুর হাট চালু হওয়ায় সাধারণ মানুষ স্বস্তি পেয়েছে এবং ব্যবসায়ীরাও নিরাপদ ও স্বল্প খরচে বেচাকেনার সুযোগ পাচ্ছেন এবং দেশি-বিদেশি গরু ছাগল বিভিন্ন ধরনের পাওয়া যাচ্ছে।
বক্তারা জানান, ভাঙ্গাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে শহিদুল ইসলাম বাবুল, জেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি)-এর সহযোগিতায় চলতি মে মাস থেকে অস্থায়ীভাবে গরুর হাট চালু করা হয়েছে। নামমাত্র হাসিল এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করায় হাটটি ইতোমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে।
সংবাদ সম্মেলনে হাট পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক ভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদুজ্জামান মিয়া বলেন,
“এই হাট কোনো ব্যক্তির স্বার্থে নয়, এটি ভাঙ্গাবাসীর প্রাণের দাবি। আমরা চাই প্রশাসন জনগণের প্রত্যাশার মূল্যায়ন করে অস্থায়ী হাটটিকে স্থায়ীভাবে অনুমোদন দিক।”
অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার ইমারত হোসেন বলেন,
“এখানে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রেখে সুন্দর পরিবেশে বেচাকেনা হচ্ছে। সাধারণ মানুষ অনেক স্বাচ্ছন্দ্যে হাটে আসতে পারছেন।”
ভাঙ্গা প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া বিশ্বাস বলেন,
“পৌর এলাকার মানুষের জন্য এটি একটি সময়োপযোগী উদ্যোগ। স্থানীয় অর্থনীতি।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh