মোঃশুকুর আলী, স্টাফ রিপোর্টারঃ সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও দায়িত্বশীলতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট বিভাগীয় প্রেসক্লাবের আয়োজনে ‘সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
২৮ আগস্ট (শুক্রবার) বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকতার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। মিডিয়া ইনস্টিটিউট এন্ড ট্রেনিংয়ের প্রশিক্ষকদের মাধ্যমে সংবাদ সংগ্রহ, সংবাদ লেখন, তথ্য যাচাই, ডিজিটাল সাংবাদিকতা, সাংবাদিকতার নীতি-নৈতিকতা ও পেশাগত দায়িত্বসহ বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারী সাংবাদিকদের প্রশিক্ষণ দেওয়া হয়।
সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি খায়রুল আলম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া ইনস্টিটিউ এন্ড ট্রেনিংয়ের চেয়ারম্যান ও দৈনিক মহাযুগ পত্রিকার সম্পাদক ফরিদ আহমেদ নয়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া ইনস্টিটিউ এন্ড ট্রেনিংয়ের কো-অর্ডিনেটর ইব্রাহিম হাসান (হাসনাইন)।
প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক নয়া দিগন্তের সাবেক হেড অব ডিজিটাল যুবরাজ ফয়সল, হার্ড নিউজ বাংলা সার্ভিসের হেড অব ডিজিটাল আব্দুল্লাহ আল মাহমুদ এবং বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর প্রতিবেদক ইসমাইল আহসান। তারা সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ ও বাস্তবভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সহ-সভাপতি মো. জোসেফ আলী চৌধুরী, সহ-সভাপতি অপু দাস এবং অর্থ সম্পাদক মো: সবুজ মিয়া।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের কণ্ঠের সিলেট বিভাগীয় ব্যুরো চিফ সুহেল আহমদ। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মো. সুয়েজ হোসেন। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বিভাগীয় প্রেসক্লাবের সমাজকল্যাণ সম্পাদক নাহিদুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মো. মশাইদ আলী এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল বাসিত খান।
প্রশিক্ষণ কর্মশালায় আংশগ্রহন করেন সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ এর বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকরা ও সিলেট বিভাগীয় প্রেসক্লাব এর সকল সদস্য বৃদ্ধ।
বক্তারা বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতার পরিধি দ্রুত পরিবর্তিত হচ্ছে। তথ্যপ্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে সাংবাদিকদেরও আধুনিক সাংবাদিকতার কৌশল, তথ্য যাচাই, ডিজিটাল প্ল্যাটফর্মে সংবাদ পরিবেশন এবং পেশাগত নীতি-নৈতিকতা সম্পর্কে দক্ষতা অর্জন করা জরুরি। এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মশালার মাধ্যমে সাংবাদিকদের পেশাগত জ্ঞান ও দক্ষতা আরও সমৃদ্ধ হবে এবং ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (ডে. এ. জে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh