বাংলাদেশ ০৯:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন 

  • Reporter Name
  • Update Time : ০৭:২০:৩২ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ১৯৫ Time View

স্টাফ রিপোর্টার, কক্সবাজার: চট্টগ্রামের হালিশহর ব্র্যাক নার্সারীর উদ্যোগে আধুনিক পদ্ধতিতে পেঁপে চাষ ও টেকসই কৃষি ব্যবস্থাপনা বিষয়ে কৃষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক নার্সারির উদ্যোগে ২৭ এপ্রিল (সোমবার) সকাল ১০টা থেকে দিনব্যাপী চট্টগ্রামের কাজির দেউরিস্থ ব্র্যাকের নিজস্ব কার্যলয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে হালিশহর থানা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে ৫০ জনের বেশি কৃষক অংশ নেন। এতে হাইব্রিড ও দেশি পেঁপের বৈশিষ্ট্য, উন্নত জাত নির্বাচন, মাটি ও সার ব্যবস্থাপনা, জমি প্রস্তুতি, আগাছা দমন, সেচ ও পানি নিষ্কাশন পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া চারা রোপণের উপযুক্ত সময়, পরিচর্যা, সুষম সার প্রয়োগ এবং ফুল ও ফল ঝরা রোধে করণীয় বিষয়গুলো হাতে-কলমে শেখানো হয়। পেঁপের রোগবালাই প্রতিরোধ, আধুনিক প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ কৌশল নিয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, ডঃ মোহাম্মদ মনিরুজ্জামান বাদল প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার বাংলাদেশ এগ্রিকালচারাল রিচার্জ ইনস্টিটিউট (বারি) চট্টগ্রাম। অনুষ্ঠানে ব্র্যাক নার্সারি এন্টারপ্রাইজের জোনাল ম্যানেজার, মো. জাহিদ ইব্রাহিম ও হালিশহর নার্সারি ইনচার্জ সৌরভ শীলসহ অন্যরা উপস্থিত ছিলেন।

হালিশহর এ ব্লকের কৃষক আবদুর রব বলেন, এ বছর তিনি ১০ কাঠা জমিতে পেঁপে চাষ করেছেন। প্রশিক্ষণে পোকামাকড় দমনসহ নানা বিষয়ে নতুন তথ্য জানতে পেরেছেন। এসব জেনে ভবিষ্যতে আরও ভালো ফলন পাবেন বলে আশা করছেন।

নয়া বাজার এলাকার কৃষক মো. কামরুল ইসলাম বলেন, গাছের হরমোন বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জেনেছেন, যা কৃষিকাজে উপকারে আসবে। বিশেষ করে ফল সংগ্রহের পর যে স্প্রে করা হয়, সেটি কতটা কার্যকর, তা তিনি ভালোভাবে বুঝতে পেরেছেন।

চুনা ফ্যাক্টরী এলাকার কৃষক আলমাস বলেন, পেঁপে চাষ বিষয়ে এ প্রশিক্ষণ তাঁর জন্য খুবই উপকারী হয়েছে। বিশেষ করে হরমোন ব্যবহারের বিষয়টি ভালোভাবে শিখেছেন। পাশাপাশি হাইব্রিড জাত নিয়ে আগের কিছু ভুল ধারণাও দূর হয়েছে।

আয়োজকেরা জানান, পেঁপে চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার, সঠিক রাসায়নিক প্রয়োগ এবং রোগবালাই নিয়ন্ত্রণের মাধ্যমে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। এবং অংশগ্রহণকারী ৫০ জন কৃষকদের মাঝে জনপ্রতি পেঁপে ১০টি রেড হার্ট, ট্যাবলেট সার ৩০ টি, কম্পোস্ট ৫ কেজি এবং স্প্রে বিতরণ করা হয়।

উল্লেখ্য, হালিশহর থানায় ব্র্যাক নার্সারি নিয়মিতভাবে কৃষি বিষয়ক পরামর্শ প্রদান, উন্নত জাতের বীজ ও চারা বিক্রি এবং কৃষকদের বিভিন্ন সমস্যার সমাধানে সহায়তা দিয়ে আসছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন 

Update Time : ০৭:২০:৩২ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬