
কে এম আবুল কাশেম,চট্টগ্রাম বিভাগীয় ব্যুরোচীফ:
নগরের দেওয়ানহাট পোস্তারপাড় মোড়ে সড়ক ও ফুটপাত থেকে প্রায় ৪০ টি অবৈধ দোকান উ চ্ছেদ ও ২৪ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রক্তিম চৌধুরী ।
অভিযানে নগরের দেওয়ানহাট পোস্তারপাড় মোড়ের সড়ক অংশের সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে দোকান বসিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার দায়ে প্রায় ৪০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। অপরিচ্ছন্নভাবে দোকান পরিচালনা ও চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে পাঁচজন ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। মশার লার্ভা উৎপাদনে অনুকূল পরিবেশ সৃষ্টি করে জনজীবন ঝুঁকিগ্রস্থ করার দায়ে একজন ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
Reporter Name 








