
আব্দুস সালাম, নরসিংদী থেকে: বাংলাদেশের জনশক্তি রপ্তানিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে যাচ্ছে। দীর্ঘদিন পর সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে হাজার হাজার দক্ষ বাংলাদেশি কর্মীর জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
এ উপলক্ষে এআরএম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বসুন্ধরা অ্যামপ্লয়মেন্ট সার্ভিসেস-এর উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে পরিদর্শন করেন । পরিদর্শন কালে এমডি বলেন সংযুক্ত আরব আমিরাতের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি নিয়োগ, প্রশিক্ষণ এবং কর্মী প্রেরণের বিভিন্ন বিষয় নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে ।
নরসিংদীতে অবস্থিত বসুন্ধরা ট্রেনিং অ্যান্ড টেস্টিং সেন্টার পরিদর্শন করেন। এ সময় এআরএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রহমান মজুমদার তাদের প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
পরিদর্শনকালে প্রতিনিধিরা ওয়েল্ডিং, মেসন, ক্লিনার, হাউজকিপার, কেয়ারগিভার, প্লাম্বারসহ বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন এবং প্রশিক্ষণের মান ও আধুনিক সুযোগ-সুবিধা দেখে সন্তোষ প্রকাশ করেন। প্রশিক্ষণরত যুবক-যুবতীদের দক্ষতা উন্নয়নের কার্যক্রমও তারা পর্যবেক্ষণ করেন।
সংশ্লিষ্টরা জানান, আগামী পাঁচ বছরে এক কোটি দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা বিবেচনায় দক্ষ কর্মী তৈরিতে সরকারি ও বেসরকারি উদ্যোগ সমন্বিতভাবে এগিয়ে চলছে।
সংযুক্ত আরব আমিরাতের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী সরবরাহে বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। শ্রমবাজার পুনরায় চালু হলে বৈদেশিক কর্মসংস্থান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, দেশের রেমিট্যান্স প্রবাহ আরও শক্তিশালী হবে এবং দক্ষ জনশক্তির জন্য নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে ।
এ সময় এআরএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রহমান মজুমদার, প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করলেন।
শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হওয়ার এ উদ্যোগকে দেশের বৈদেশিক কর্মসংস্থান খাতের জন্য অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের প্রত্যাশা, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে অচিরেই বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগে নতুন গতি আসবে এবং দেশের অর্থনীতিতে রেমিট্যান্সের প্রবাহ আরও বৃদ্ধি পাবে।
Reporter Name 









