বাংলাদেশ ০১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন নেতৃত্ব ঘোষণা উচ্ছ্বাসে মুখর নেতাকর্মীরা

  • Reporter Name
  • Update Time : ০৬:৫৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ১০৪ Time View

মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ও ভাঙ্গা পৌর যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। সোমবার কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। নতুন নেতৃত্ব ঘোষণার পরপরই ভাঙ্গাজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের বন্যা বয়ে যায়।

কমিটির খবর ছড়িয়ে পড়তেই উপজেলার বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ, ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে নতুন নেতৃত্বকে বরণ করে নেন নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানিয়ে অসংখ্য পোস্ট দেখা যায়। ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দীর্ঘদিন পর নতুন নেতৃত্ব পাওয়ায় তৃণমূলের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা, কর্মস্পৃহা ও আশাবাদ সৃষ্টি হয়েছে। তাদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের হাত ধরে ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদল আরও সুসংগঠিত, ঐক্যবদ্ধ ও শক্তিশালী সংগঠনে পরিণত হবে।

ভাঙ্গা উপজেলা যুবদলের আংশিক কমিটি

সভাপতি মো. ওসমান মুন্সী, সাধারণ সম্পাদক মো. গোলাম আজম এবং সিনিয়র সহ-সভাপতি মো. রবিউল ইসলাম।

সহ-সভাপতি: মো. মনি মাতুব্বর, অ্যাডভোকেট মো. শাহ নেওয়াজ হাসান, মো. মশিউর সরদার, মো. মাসুদ শেখ, মো. রবিউল ইসলাম ও মো. রওনক মুন্সী।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: মো. আজিজুল হক রিভেঞ্জ।

যুগ্ম সাধারণ সম্পাদক: মো. সজল তালুকদার, মো. সুমন মোল্যা, অ্যাডভোকেট জাকারিয়া, মো. ইমরান খালাসী, মো. ইমরান শেখ ও মো. মেহেদী হাসান।

সাংগঠনিক সম্পাদক: মো. রামিম মোল্যা।

সহ-সাংগঠনিক সম্পাদক: মো. মনি মুন্সী, এনায়েত মোল্যা, মো. বাশার মোল্যা ও মো. মনিরুজ্জামান মনির।

প্রচার সম্পাদক মো. মাহমুদ হাসান, দপ্তর সম্পাদক মো. মাসুম বিল্লাহ তুষার, সহ-দপ্তর সম্পাদক মো. হায়দার শেখ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. হৃদয় মুন্সী, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. সবুজ শেখ এবং ধর্ম বিষয়ক সম্পাদক মো. পলাশ শেখ।

ভাঙ্গা পৌর যুবদলের আংশিক কমিটি

সভাপতি মো. নাজমুল হাসান, সিনিয়র সহ-সভাপতি মো. তুহিন মাতুব্বর এবং সাধারণ সম্পাদক মো. শাওন বিশ্বাস।

এছাড়া সহ-সভাপতি মো. মামুন শেখ ও মো. রুবেল মুন্সী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সজীব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হৃদয় মুন্সী, সাংগঠনিক সম্পাদক মো. আবিদ হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মির্জা আমিরুল হক তিতু এবং দপ্তর সম্পাদক মো. হৃদয় মির্জা নির্বাচিত হয়েছেন।

নবঘোষিত কমিটির নেতাদের ফুলেল শুভেচ্ছা জানান ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল। তিনি বলেন, “যুবদল বিএনপির শক্তির অন্যতম ভিত্তি। নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠন আরও গতিশীল হবে। জনগণের পাশে থেকে দেশ ও দলের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।”

উপজেলা যুবদলের সভাপতি মো. ওসমান মুন্সী বলেন, “কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের ওপর যে আস্থা রেখেছে, তা রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। তৃণমূলের প্রতিটি নেতাকর্মীকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী, সক্রিয় ও জনমুখী সংগঠন গড়ে তুলব।”

সাধারণ সম্পাদক মো. গোলাম আজম বলেন, “যুবসমাজকে সংগঠিত করে বিএনপির আদর্শ, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করতে আমরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব।”

পৌর যুবদলের সভাপতি মো. নাজমুল হাসান বলেন, “ভাঙ্গা পৌর যুবদলকে একটি আদর্শ, সুশৃঙ্খল ও জনসম্পৃক্ত সংগঠনে পরিণত করতে আমরা নিষ্ঠার সঙ্গে কাজ করব।”

পৌর যুবদলের সাধারণ সম্পাদক মো. শাওন বিশ্বাস বলেন, “নতুন প্রজন্মকে ইতিবাচক রাজনীতিতে সম্পৃক্ত করে দলীয় শৃঙ্খলা, সাংগঠনিক কার্যক্রম ও জনসেবামূলক কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করাই আমাদের অঙ্গীকার।”

নতুন কমিটি ঘোষণার পর নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদল নতুন উদ্যমে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে এবং জনগণের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদেরও মতে, নতুন নেতৃত্ব ভাঙ্গার রাজনীতিতে যুবদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি ও প্রাণচাঞ্চল্য সৃষ্টি করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post

জাতীয় স্বাস্থ্যসেবা কি গভীর সংকটে? : মোঃ সাইফুল ইসলাম

error: Content is protected !!

ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন নেতৃত্ব ঘোষণা উচ্ছ্বাসে মুখর নেতাকর্মীরা

Update Time : ০৬:৫৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬