বাংলাদেশ ০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের অ্যাডহক কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৭:৩২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৮২ Time View

মোঃ অনিক ইসলাম স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নবগঠিত ২৬ সদস্যের অ্যাডহক কার্যনির্বাহী কমিটির প্রথম সভা বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সের ‘হল অব প্রাইড’-এ অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি মোঃ আলী হোসেন ফকির।
সভায় ফেডারেশনের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করা, দেশব্যাপী কাবাডির প্রসার, প্রতিভাবান খেলোয়াড় বাছাই, প্রশিক্ষণ কার্যক্রম জোরদার, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য অর্জনের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি কাবাডির অবকাঠামো উন্নয়ন, তৃণমূল পর্যায়ে খেলাটির বিস্তার এবং ফেডারেশনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও মতবিনিময় করা হয়।
উল্লেখ্য, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ইসরাইল হাওলাদারকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ২৬ সদস্যের অ্যাডহক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
সভায় কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে কাবাডির সার্বিক উন্নয়ন, আধুনিকায়ন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post

জাতীয় স্বাস্থ্যসেবা কি গভীর সংকটে? : মোঃ সাইফুল ইসলাম

error: Content is protected !!

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের অ্যাডহক কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

Update Time : ০৭:৩২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬