বাংলাদেশ ০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যান্সারে আক্রান্ত যুবদল নেতাকে দেখতে গেলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন।

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৩:২৪ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • ৮৬ Time View

কে এম আবুল কাশেম,চট্টগ্রাম বিভাগীয় ব্যুরোচীফ: ক্যান্সারে আক্রান্ত চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আব্বাস উদ্দীনকে দেখতে আজ সোমবার দুপুরে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে যান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

হাসপাতালে গিয়ে তিনি চিকিৎসাধীন যুবদল নেতার শারীরিক অবস্থার ও চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় মেয়র তার চিকিৎসার খরচ বাবদ ১ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।

ক্যান্সার আক্রান্ত এই নেতার পাশে দাঁড়িয়ে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, আব্বাস উদ্দীন রাজপথের একজন লড়াকু ও ত্যাগী সৈনিক। তিনি কঠিন ব্যাধি ক্যান্সারের সাথে লড়াই করছেন। এ কঠিন সময়ে তাকে একা ছেড়ে দেওয়া যায় না। রাজনীতির ঊর্ধ্বে উঠে একজন সহযোদ্ধা ও চিকিৎসক হিসেবে মানবিক দায়িত্ববোধ থেকেই আজ আমি তার পাশে এসে দাঁড়িয়েছি। তার চিকিৎসায় ব্যক্তিগত পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। আমি নগরবাসীদের কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানাচ্ছি।

হাসপাতালে উপস্থিত মা ও শিশু হাসপাতালের চিকিৎসক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি মেয়র যুবদল নেতা আব্বাস উদ্দীনের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post

জাতীয় স্বাস্থ্যসেবা কি গভীর সংকটে? : মোঃ সাইফুল ইসলাম

error: Content is protected !!

ক্যান্সারে আক্রান্ত যুবদল নেতাকে দেখতে গেলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন।

Update Time : ০৩:৪৩:২৪ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬