বাংলাদেশ ০১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তিস্তা নদীর পানি বিপদসীমার উপরে ভয়াবহ বন্যার আশঙ্কা

  • Reporter Name
  • Update Time : ১১:৪২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ৩৩ Time View

ষ্টাফ রির্পোটার মোঃ মোমিনুল ইসলাম: একটানা ভারি বর্ষণ এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি আশঙ্কাজনক হারে বেড়ে বিপদসীমা অতিক্রম করেছে। গত মঙ্গলবার রাত থেকে পানি হুহু করে বাড়তে থাকে ।

অদ্য ০৫/০৮/২৬ ইং বুধবার সকাল ৯টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এটি নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের চরম উদ্বেগের মধ্যে ফেলেছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতের উজানে কয়েক দিন ধরে ভারি বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীতে পানির প্রবাহ বেড়েছে।

তিস্তার পানি বাড়ার সঙ্গে সঙ্গে চরাঞ্চলের বিভিন্ন এলাকার রাস্তাঘাট ও ফসলি জমি তলিয়ে যেতে শুরু করেছে। লালমনিরহাটের নদীতীরবর্তী নিম্নাঞ্চল ইতিমধ্যে প্লাবিত হওয়ায় চরাঞ্চলের যোগাযোগের একমাত্র মাধ্যম হয়ে দাঁড়িয়েছে নৌকা ও ভেলা। পানিবন্দি মানুষ গৃহপালিত পশু, শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধীদের নিয়ে চরম ভোগান্তিতে পড়েছে। একই সঙ্গে রয়েছে সাপ ও বিষাক্ত পোকামাকড়ের উপদ্রব।

পাটিকাপাড়া ইউনিয়নের চরের বাসিন্দা তসর উদ্দিন বলেন, ‘বিকেল থেকে পানি হুহু করে বাড়ছে। ইতোমধ্যে চরাঞ্চলের বেশ কিছু বাড়িতে পানি ঢুকেছে। পানির চাপ দেখে মনে হচ্ছে বড় বন্যা হতে পারে। বন্যার সময় চারদিকে শুধু পানি থাকায় আমাদের নির্ঘুম রাত কাটাতে হয়।’

পানির তীব্র চাপে বন্যানিয়ন্ত্রণ বাঁধ ও নদীতীরবর্তী উঁচু সড়কগুলো চরম ঝুঁকির মধ্যে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাঁধগুলো সংস্কার না করায় সেগুলো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। শুষ্ক মৌসুমে পানি উন্নয়ন বোর্ড বাঁধ মেরামতের কাজ না করে বর্ষা মৌসুমে জরুরি মেরামতের নামে সরকারি অর্থের অপচয় করে বলে অভিযোগ তাদের। শুষ্ক মৌসুমে কাজ করলে বাঁধ পাকাপোক্ত হতো এবং মানুষ নদীভাঙন ও বন্যার হাত থেকে রক্ষা পেত বলে দাবি করেন তারা।

সার্বিক পরিস্থিতি সম্পর্কে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, উজানের ঢল ও ভারি বৃষ্টিপাতের কারণে তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বুধবার সকাল ৯টায় বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post

জাতীয় স্বাস্থ্যসেবা কি গভীর সংকটে? : মোঃ সাইফুল ইসলাম

error: Content is protected !!

তিস্তা নদীর পানি বিপদসীমার উপরে ভয়াবহ বন্যার আশঙ্কা

Update Time : ১১:৪২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬