
জাতীয় দৈনিক বিকাল বার্তা পত্রিকার কক্সবাজার স্টাফ রিপোর্টার, জাতীয় সাপ্তাহিক দুর্নীতি সমাচার পত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধি, সকাল টেলিভিশন কক্সবাজার জেলা প্রতিনিধি এবং কক্সবাজার মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক আবদুল আমিন (আমিন) কক্সবাজার থেকে টেকনাফ যাওয়ার পথে বাহারছড়া হাজমপাড়া এলাকায় মেরিন ড্রাইভ সড়কে একটি মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। মহান আল্লাহ তাআলার দরবারে তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি।
সকল সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, বন্ধু-বান্ধব ও দেশবাসীর কাছে বিনীত অনুরোধ, আপনারা সবাই সাংবাদিক আবদুল আমিন (আমিন)-এর জন্য আন্তরিকভাবে দোয়া করবেন। মহান আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন, সকল বিপদ-আপদ থেকে হেফাজত করেন এবং তাঁর পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দান করেন।
আল্লাহুম্মা রব্বান নাস, আযহিবিল বা’সা, ইশফি আন্তাশ শাফি, লা শিফা’আ ইল্লা শিফাউক, শিফা’আল্লা ইউগাদিরু সাকামা। আমিন।
আল্লাহ তাআলা তাঁকে দ্রুত আরোগ্য দান করুন। আমিন
Reporter Name 









