
কবি ও লেখক: মহসিন আলম মুহিন
কাছে এসো-
আর দূরে দূরে থেকো না,
পাশে বসো,
একা থাকা! আহা মন যে মানে না।।
হাত ধরে চলা-
কেন আজ কোমল হাতখানা নেই হাতে,
শিউলি ফুলের মালাগাঁথা হয় না-কেন প্রাতে।।
চাঁদ মুখ খানা-
আর কতো খুঁজে হবো পেরেশান
অজানা পথে পথে,
কাননের ফুলেরা গন্ধ নাহি ঢালে-
ঝরে পড়ে মাঝ রাতে।।
কেন নিয়েছো-
গোলাপি ঠোঁটের ঠোকর সরিয়ে
ইচ্ছে ধারী রূপ ধরে,
হেথায় নিংড়ে দিয়েছো বিষ-
সাড়া অঙ্গ যে তাতে পোড়ে।।
মেঘ এলো বলে-
ভয় কি তায়, বাদল ঝর ঝর ঝরবে,
শুভ্র মিহি শাড়ি জড়িয়ে নেমে এসো-
মেঘবালিকা, মনের কথা না হয় কিছু বলবে।।
মিলনের সুর তোলো-
বিরহের সবটুকু ঝেড়ে ফেলো প্রিয়া,
মান অভিমান বেনোজলে যাক ভেসে,
আবার আসুক সবুজ সতেজতা, ঘাসফুল ফুটুক, ঘাসফড়িং উড়ুক, বাঁচুক দুটি হিয়া।।
মহসিন আলম মুহিন খামার গ্রাম কলেজ পাড়া থানাঃ-এনায়েতপুর উপজেলাঃ-চৌহালী জেলাঃ-সিরাজগঞ্জ বিভাগঃ-রাজশাহী দেশঃ-বাংলাদেশ মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯
Reporter Name 









