
আন্তর্জাতিক ডেস্ক মোঃ মোমিনুল ইসলাম: ইরানের বিরুদ্ধে দীর্ঘ সামরিক অভিযানে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের অভ্যন্তরীণ নৌসদস্যদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ০৭ নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
ইরানি সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সি (এমএনএ) এবং তাসনিম নিউজের প্রতিবেদনে জানানো হয়, দীর্ঘদিন ধরে সাগরে অবস্থান ও মোতায়েন থাকার কারণে রণতরিটিতে কর্তব্যরতআ নৌসদস্যদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছিল।
প্রতিবেদনে আরও বলা হয়, দীর্ঘ সময় জাহাজে অবস্থান নিয়ে সদস্যদের অভিযোগের বিষয়ে কথা বলতে ইউএস সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধানের এক উপদেষ্টা রণতরিটিতে যান। এ সময় ক্ষুব্ধ নৌসদস্যরা তাকে দুয়োধ্বনি দেন এবং পানির বোতল ছুড়ে মারেন। এর জের ধরেই একপর্যায়ে নৌসদস্যদের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। ধারালো অস্ত্র ও ছুরি ব্যবহারের ফলে এই হতাহতের ঘটনা ঘটে।
বর্তমানে ভারত মহাসাগরে অবস্থানরত এই রণতরিটি টানা ২৬৩ দিন ধরে মোতায়েন রয়েছে, যার মধ্যে ২০৮ দিনই তারা নিরবচ্ছিন্নভাবে সমুদ্রে কাটিয়েছেন। এই বড় ঘটনার পর রণতরির ভেতরে চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
Reporter Name 









