বাংলাদেশ ০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনার পাইকগাছায় নাশকতা মামলায় দুই যুবলীগ কর্মী গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৬:৫৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ৪৮ Time View

মোঃ মুজিবুর রহমান মল্লিক, স্টাফ রিপোর্টার: খুলনার পাইকগাছায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের দুই কর্মীকে নাশকতা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার সোলাদানা ইউনিয়নের বয়ারঝাঁপা এলাকায় গোপন বৈঠক করার সময় তাদের আটক করা হয়। পরে বৃহস্পতিবার সকালে তাদের নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সোলাদানা ইউনিয়নের বয়ারঝাঁপা এলাকার মনি বিশ্বাসের ছেলে সাগর বিশ্বাস (৩৫) এবং একই এলাকার শহিদুল খাঁর ছেলে হাদিখা।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ৯টার দিকে বয়ারঝাঁপা এলাকায় কয়েকজন ব্যক্তি গোপন বৈঠকে বসেন। এ সময় পুলিশ সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে বৈঠকে থাকা অন্যরা দ্রুত পালিয়ে যান। ঘটনাস্থল থেকে সাগর বিশ্বাস ও হাদিখাকে আটক করা হয়।

পাইকগাছা থানার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ জানান, ২০২৪ সালে লতা ইউনিয়নের গঙ্গারকোন এলাকায় আব্দুল কালাম সরদারের বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ২১ জনের একটি নামের তালিকা পাওয়া গেছে। ওই তালিকায় বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নাম রয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে তালিকায় থাকা ব্যক্তিদের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

পুলিশ আরও দাবি করেছে, গ্রেপ্তার ব্যক্তিরা ওই রাতে মারামারি ও সংঘর্ষের উদ্দেশ্যে সংঘবদ্ধ হয়েছিলেন। স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, হাদিখার কাছে অস্ত্র রয়েছে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে অস্ত্র উদ্ধারের দাবি জানিয়েছেন তারা। তবে অস্ত্র থাকার অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো অস্ত্র উদ্ধারের তথ্য জানানো হয়নি।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আওয়াল বলেন, “গোপন বৈঠক করার সময় তাদের আটক করা হয়েছে। পরে ১১৮/২৪ নম্বর মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।”

পুলিশ জানিয়েছে, মামলাটির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। বৈঠকে অংশ নেওয়া অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post

জাতীয় স্বাস্থ্যসেবা কি গভীর সংকটে? : মোঃ সাইফুল ইসলাম

error: Content is protected !!

খুলনার পাইকগাছায় নাশকতা মামলায় দুই যুবলীগ কর্মী গ্রেপ্তার

Update Time : ০৬:৫৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬