বাংলাদেশ ১১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হলেন ০৫ ডিআইজি কর্মকর্তা

  • Reporter Name
  • Update Time : ০৮:১৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ২৬ Time View

স্টাফ রিপোর্টার মোঃ মোমিনুল ইসলাম : বাংলাদেশ পুলিশের ০৫ পাঁচজন ডিআইজিকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার।

অদ্য ২৩/০৮/২৬ ইং রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন মো. সাইদুর রহমান, মো. মাইনুল হাসান, মো. ইসরাইল হাওলাদার, মো. ইকবাল হোসেন ও মো. কামরুল আহসান।

পদোন্নতিপ্রাপ্ত মো. সাইদুর রহমান বর্তমানে রাজারবাগ পুলিশ হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ দায়িত্বে তিনি পুলিশ সদস্যদের চিকিৎসা, জরুরি স্বাস্থ্যসেবা, হাসপাতাল ব্যবস্থাপনা ও চিকিৎসা অবকাঠামো পরিচালনার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

ট্যুরিস্ট পুলিশের প্রধান মো. মাইনুল হাসান ১৭তম বিসিএসের মাধ্যমে পুলিশে যোগ দেন। কর্মজীবনে তিনি স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) দায়িত্ব পালন করেছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদারের কর্মজীবনের বড় অংশজুড়ে রয়েছে মাঠপর্যায়ের নেতৃত্বের অভিজ্ঞতা। তিনি শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে তাকে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

মো. ইকবাল হোসেনের কর্মজীবনে গোয়েন্দা ও মাঠ প্রশাসনের অভিজ্ঞতা রয়েছে। গত ৫ জুলাই তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব নেন। এর আগে তিনি পুলিশের বিশেষ শাখায় (এসবি) দায়িত্ব পালন করেন।

মো. কামরুল আহসান বর্তমানে পুলিশ সদর দপ্তরের কনফিডেনশিয়াল শাখায় দায়িত্ব পালন করছেন।

দীর্ঘদিনের মাঠপর্যায়ের অভিজ্ঞতা, মহানগর পুলিশিং, গোয়েন্দা কার্যক্রম, বিশেষায়িত ইউনিট ও প্রশাসনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতার কারণে এই পাঁচ পুলিশ কর্মকর্তাকে পুলিশের শীর্ষ পর্যায়ে পদোন্নতি দেওয়া হয়েছে বিধায় জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post

জাতীয় স্বাস্থ্যসেবা কি গভীর সংকটে? : মোঃ সাইফুল ইসলাম

error: Content is protected !!

অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হলেন ০৫ ডিআইজি কর্মকর্তা

Update Time : ০৮:১৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬