বাংলাদেশ ০১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সোনালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সঙ্গে পরিচালনা পর্ষদের ২০তম পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১২:৪২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ৪৩ Time View

নিজস্ব প্রতিবেদক: সোনালী ব্যাংক পিএলসির সিনিয়র ম্যানেজমেন্ট টিম (এসএমটি)-এর সঙ্গে ব্যাংকের পরিচালনা পর্ষদের ২০তম পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সোনালী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। পরিচালনা পর্ষদের চেয়ারম্যান (চলতি দায়িত্ব) জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান সভায় সভাপতিত্ব করেন।

সভায় ব্যাংকের সামগ্রিক কার্যক্রম, ব্যবস্থাপনা পর্যায়ের বিভিন্ন বিষয় এবং মাঠপর্যায়ের কার্যক্রম নিয়ে পর্যালোচনা ও আলোচনা হয়। ব্যাংকের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে সংশ্লিষ্ট পর্যায়ের কর্মকর্তাদের মতামত ও তথ্য উপস্থাপন করা হয়।

সভায় সোনালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, প্রধান কার্যালয় ও স্থানীয় কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের মাঠপর্যায়ের সকল জেনারেল ম্যানেজার এবং সিনিয়র ম্যানেজমেন্ট টিমের (এসএমটি) সদস্যরাও সভায় অংশ নেন।

সভাপতির বক্তব্যে ব্যাংকের চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি গ্রাহকসেবা আরও উন্নত করা, ব্যাংকের কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সংশ্লিষ্টরা জানান, এ ধরনের পর্যালোচনা সভার মাধ্যমে পরিচালনা পর্ষদ ও সিনিয়র ব্যবস্থাপনা পর্যায়ের মধ্যে সমন্বয় আরও জোরদার হয়। একই সঙ্গে ব্যাংকের মাঠপর্যায়ের কার্যক্রম, বিভিন্ন চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সরাসরি মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হয়।

সভায় সোনালী ব্যাংক পিএলসির সার্বিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয় বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post

জাতীয় স্বাস্থ্যসেবা কি গভীর সংকটে? : মোঃ সাইফুল ইসলাম

error: Content is protected !!

সোনালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সঙ্গে পরিচালনা পর্ষদের ২০তম পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Update Time : ১২:৪২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬