
ষ্টাফ রির্পোটার মোঃ মোমিনুল ইসলাম: খুলনা জেলার পাইকগাছা উপজেলার উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরীকে সভাপতি এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হককে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া জামিলুর রহমান রানাকে কমিটির সদস্য করা হয়েছে।
গত ২৪/০৮/২৬ ইং তারিখ জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালকের স্বাক্ষরিত এক পরিপত্রে এ কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ২(১৫) ধারায় উল্লেখিত স্থানীয় ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট গঠনতন্ত্র অনুযায়ী এবং জাতীয় ক্রীড়া পরিষদের ওপর অর্পিত ক্ষমতাবলে খুলনা জেলার পাইকগাছা উপজেলা ক্রীড়া সংস্থার এ অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী সভাপতি, এস এম এনামুল হক সদস্য সচিব এবং জামিলুর রহমান রানা সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন। নবগঠিত কমিটির সভাপতি, সদস্য সচিব ও সদস্যকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন অ্যাডহক কমিটির নেতৃত্বে পাইকগাছার ক্রীড়াঙ্গনে নতুন গতি সৃষ্টি হবে। স্থানীয় পর্যায়ে খেলাধুলার পরিবেশ আরও উন্নত করার পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশ ও বিভিন্ন ক্রীড়া কার্যক্রম পরিচালনায় কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করে উপজেলাবাসী।
Reporter Name 









