বাংলাদেশ ০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় ফ্লাইওভারের নিচে গোল্ডেন লাইন বাস-মোটরসাইকেল সংঘর্ষ, দুই আরোহী নিহত

  • Reporter Name
  • Update Time : ০২:০৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ৩৬ Time View

মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী ২ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ভাঙ্গা ফ্লাইওভারের নিচে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন তুজারপুর ইউনিয়নের জান্দী কুশাডাঙ্গা গ্রামের শাহাদাত সরদারের ছেলে রাতুল সরদার (১৭) এবং একই ইউনিয়নের ফুকুরহাটি গ্রামের খোকন মাতুব্বরের ছেলে রাজু মাতুব্বর (২০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, গোল্ডেন লাইন পরিবহনের বাসটি যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং দুই আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে ঢাকা নেওয়ার পথে দুজনেরই মৃত্যু হয় বলে জানা গেছে।

এদিকে দুর্ঘটনার পর ঘটনাস্থলে ভিড় জমে যায়।

ভাঙ্গা হাইওয়ে থানা হাচান হোসেন জানান,আমরা এলাকা টহলে ছিলাম একটি শব্দ শোনার পর ঘটনাস্থলে গিয়ে দেখি গোল্ডেন লাইন ও মোটর সাইকেলের সাথে সংঘর্ষ হয় তাদেরকে উদ্ধার করে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হলে রাস্তায় মৃত্যুবরণ করেন খবর পাইছি। গোল্ডেন লাইন আটক হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post

জাতীয় স্বাস্থ্যসেবা কি গভীর সংকটে? : মোঃ সাইফুল ইসলাম

error: Content is protected !!

ভাঙ্গায় ফ্লাইওভারের নিচে গোল্ডেন লাইন বাস-মোটরসাইকেল সংঘর্ষ, দুই আরোহী নিহত

Update Time : ০২:০৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬