বাংলাদেশ ০১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশে আইনশৃংখলা বাহিনীকে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৮:০৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ৪৯ Time View

ষ্টাফ রির্পোটার মোঃ মোমিনুল ইসলাম : সন্ত্রাস দমনে সারা দেশে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অবৈধ ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধারের পাশাপাশি মাদক চোরাচালান, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হবে।

অদ্য ২৯/০৮/২৬ ইং তারিখ শনিবার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ‘ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা’ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য ও সহায়তা নিয়ে এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অভিযান আরও জোরদার করতে সভায় বেশ কিছু পরামর্শ ও কৌশল নির্ধারণ করা হয়েছে। তবে এসব কৌশলের বিস্তারিত প্রকাশ করা সম্ভব নয় বলেও জানান তিনি।

অপরাধ দমনে পুলিশের দায়বদ্ধতার বিষয়টি তুলে ধরে মন্ত্রী বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে কর্মকর্তাদের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যাশিত অগ্রগতি অর্জনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, অবৈধ অস্ত্র, মাদক, চোরাচালান ও চাঁদাবাজি প্রতিরোধে সারা দেশে গোয়েন্দা সংস্থাগুলোর সহায়তায় বিশেষ কৌশলগত অভিযান চলছে। এসব কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

আইজিপি মো. আলী হোসেন ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন পুলিশের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বিভিন্ন রেঞ্জের ডিআইজি, মহানগর পুলিশের কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনার ও জেলার পুলিশ সুপারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তাদের সঙ্গে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময়ও করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post

জাতীয় স্বাস্থ্যসেবা কি গভীর সংকটে? : মোঃ সাইফুল ইসলাম

error: Content is protected !!

সারাদেশে আইনশৃংখলা বাহিনীকে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ

Update Time : ০৫:৫৮:০৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬