বাংলাদেশ ০১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লন্ডনের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ব্রেইন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন

  • Reporter Name
  • Update Time : ০৬:২৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • ১৬২ Time View

নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ও খ্যাতিমান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘ সাত মাস ধরে অসুস্থ। তিনি গত ২৬ এপ্রিল থেকে লন্ডনে চিকিৎসাধীন।

বুধবার (০১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তার ছেলে মিরাজুল মইন জয় কানাডা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ তথ্য জানান।

জয় বলেন, ‘আমার বাবা ইলিয়াস কাঞ্চন ব্রেইন টিউমারে আক্রান্ত।

লন্ডনে তার চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, টিউমারটির অবস্থান জটিল হওয়ায় সম্পূর্ণ অপারেশন সম্ভব নয়। আংশিক অস্ত্রোপচারের পর রেডিয়েশন ও কেমোথেরাপি চলবে। ’
পারিবারিক সূত্রে জানা যায়, এ বছরের শুরুতে ইলিয়াস কাঞ্চন কথা বলায় সমস্যা ও স্মৃতিভ্রংশে ভুগছিলেন।

পরে ধানমণ্ডির একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার মাথায় টিউমার ধরা পড়ে। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সের বিশেষজ্ঞ চিকিৎসকরা অস্ত্রোপচারকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করলে তাকে লন্ডনে নেওয়া হয়।

লন্ডনের হারলি স্ট্রিট ক্লিনিকে দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পর গত ৫ আগস্ট উইলিংটন হাসপাতালে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করা হবে।

এ চিকিৎসা ৬ সপ্তাহ চলবে এবং পরে আরো অন্তত ৪ সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে। নিসচার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয় দেশবাসীর কাছে তার বাবার সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post

জাতীয় স্বাস্থ্যসেবা কি গভীর সংকটে? : মোঃ সাইফুল ইসলাম

error: Content is protected !!

লন্ডনের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ব্রেইন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন

Update Time : ০৬:২৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫