
কবি ও লেখকমহসিন আলম মুহিন
চারিদিকে যেন প্রগাঢ় অন্ধকার,
মেঘ জমেছে নীল আকাশ জুড়ে।
একটি মুখের শত রূপের বাহার,
তাঁর বিরহে অন্তর শুধুই পোড়ে।।
গোলাপি ঠোঁট হরিণী তাঁর চোখ,
নজর কাড়া একটি ময়না পাখি।
বৃষ্টির মতো গড়িয়ে গড়িয়ে পড়ে,
কেমনে তাঁরে বলো ভুলে থাকি।।
ভাবনা শুধু গোলাপটাকেই ছোঁয়া,
আকাশ ভরা তারাদের ভারী মেলা।
সেই আকাশের একটাই যেন চাঁদ,
তাঁরে কাছে পেতে কতই না ছলাকলা।।
মেঘবালিকারা জল নূপুর পড়ে,
টাপুর-টুপুর সুরে ‘আসে নেমে।
তেমনই এসো ঝর্ণার মতো মেয়ে,
মিশে যাবো সাগর নদীর বাঁকে।।
মেঘ কেটে যাক আলোরা আসুক,
মনের মাঝের স্বপ্নগুলো ‘হাসুক।
প্রেমের তরীটি ভিড়ুক তাঁরই তীরে,
মন আকাশে মেঘেরা যাক সরে।।
যাক চলে যাক, মন আকাশের মেঘ,
সানাইয়ে সুর উঠুক, প্রেমেতে গতিবেগ।।
মহসিন আলম মুহিন খামার গ্রাম কলেজ পাড়া থানাঃ-এনায়েতপুর উপজেলাঃ-চৌহালী জেলাঃ-সিরাজগঞ্জ বিভাগঃ-রাজশাহী দেশঃ-বাংলাদেশ মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯
Reporter Name 










