
বিশেষ প্রতিবেদক: আজ ৩ মে রবিবার দৈনিক বিকাল বার্তার সম্পাদক মোঃ সাইফুল ইসলাম স্বাক্ষরিত নিয়োগপত্রে মো: আলী হোসেন কে নবীগঞ্জ উপজেলায় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করার অনুমতি দেওয়া হয়েছে।
সম্পাদকের পক্ষে আলী হোসেন কে পরিচয়পত্র প্রধান করেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক আশাহীদ আলী আশা এসময় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা শেখ সেলিম।
আলী হোসেন একজন সক্রিয় সংবাদ কর্মী এবং ইতিপূর্বে একাধিক জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং অনলাইন নিউজ পোর্টালে সাংবাদিকতা করেছেন। দীর্ঘদিন ধরে তিনি বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে নবীগঞ্জের গণমাধ্যম অঙ্গনে সুনাম অর্জন করেছেন।
নিয়োগ ও পরিচয়পত্র পাওয়ার পর মোঃ আলী হোসেন বলেন, জাতীয় দৈনিক বিকাল বার্তা পত্রিকার মতো একটি জাতীয় দৈনিকের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের বিষয়। আমি সর্বদা সত্য ও ন্যায়ের পথে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ।
এদিকে, নবীগঞ্জের সাংবাদিক মহল, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা আলী হোসেন কে অভিনন্দন জানিয়েছেন এবং তার নতুন দায়িত্ব পালনে সার্বিক সফলতা কামনা করেছেন।
Reporter Name 

















