বাংলাদেশ ০৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার: খামারি শাহিনুরকে অর্থদণ্ড

  • Reporter Name
  • Update Time : ০৭:২৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • ১৫ Time View

এফ,এম,এ রাজ্জাক,পাইকগাছা, খুলনা। পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা করে জনভোগান্তি সৃষ্টির দায়ে এক খামারিকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে উপজেলার গদাইপুর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বী। অভিযানে গদাইপুর গ্রামের খামারি গাজি শাহিনুর রহমানকে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ২০০০ (দুই হাজার) টাকা জরিমানা করা হয়। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা কালে দেখতে পান খামারের বর্জ্য নিষ্কাশনের সঠিক ব্যবস্থা নেই।এলাকায় মারাত্মক পরিবেশ দূষণ ও মশার উপদ্রব সৃষ্টি হয়েছে।অস্বাস্থ্যকর পরিবেশ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।উক্ত আদালতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. ফজলে রাব্বী। প্রসিকিউশন অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব উদয় কুমার মন্ডল। এছাড়াও আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের একটি চৌকস দল অভিযানে সহযোগিতা করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বী জানান,পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের ক্ষতি করে কোনো ব্যবসা পরিচালনা করা আইনত দণ্ডনীয় অপরাধ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার: খামারি শাহিনুরকে অর্থদণ্ড

Update Time : ০৭:২৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬