
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল ও স্বাভাবিক রাখতে ফরিদপুরের ভাঙ্গা বাজারে নিয়মিত বাজার মনিটরিংয়ে পুলিশ ফোর্সসহ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন ভাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম সিয়াম । শুক্রবার(২০ ফেব্রুয়ারি) দুপুরে মোবাইল কোর্ট চলাকালীন চাল, ডাল, তেল, চিনি, ছোলা, খেঁজুর, পেঁয়াজ, রসুন, মাংস, মাছ, কাঁচা বাজারসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যাচাই করা হয়। ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয়ের রসিদ সংরক্ষণ করতে বলা হয়। এছাড়া, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন এবং অতিরিক্ত মূল্য আদায় না করতে কঠোরভাবে সতর্ক করা হয়। উক্ত মোবাইল কোর্টে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৩ জন দোকানিকে পৃথক মামলায় আড়াই হাজার টাকা জরিমানা করা হয় এবং সতর্ক করা হয়৷
ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি )ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম জানান,”জনস্বার্থে ভাঙ্গা বাজারসহ অন্যান্য বাজারেও বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে৷”
Reporter Name 


















