বাংলাদেশ ০৮:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় ফসলি জমির মাটি কর্তনের অভিযোগে দুই ব্যবসায়ীকে দেড় লক্ষ টাকা জরিমানা 

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৩৭ Time View

ভাঙ্গা (ফরিদপুর )প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় অবৈধভাবে কৃষি ফসলি জমির মাটি কর্তন করে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার এবং এর ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট ও পার্শ্ববর্তী ফসলি জমি ক্ষতিগ্রস্থ করার অভিযোগে রেজাউল মৃধা (৪০) ও রিয়াজুল ফকির (৪০) নামক দুই ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতে দেড় লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাদরুল আলম।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরের ভাঙ্গা উপজেলাধীন মানিকদহ ইউনিয়নের জাহানপুর এলাকায় এবং কাউলিবেড়া ইউনিয়নের পড়ারন এলাকায় ভেকু দিয়ে অবৈধভাবে কৃষি ফসলি জমির মাটি কর্তন করে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার এবং এর ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট ও পার্শ্ববর্তী ফসলি জমি ক্ষতিগ্রস্থ করার অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক এবং ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদরুল আলম জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় পৃথক দুই টি মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের ধর্মদী গ্রামের আব্দুল খালেক মৃধার ছেলে মোঃ রেজাউল মৃধা (৪০) কে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা এবং একই উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আব্দুল্লাহ গ্রামের হাকী ফকিরের ছেলে রিয়াজুল ফকির (৪০) কে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিক আদায় করা হয়। তিনি আরো বলেন, ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম পরিহারের জন্য সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয় এবং মুচলেকা গ্রহণ করা হয়। উক্ত অভিযানে ভাঙ্গা থানার পুলিশের একটি টিম এবং স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ সর্বাত্মক সহযোগিতা প্রদান করেন৷

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ভাঙ্গায় ফসলি জমির মাটি কর্তনের অভিযোগে দুই ব্যবসায়ীকে দেড় লক্ষ টাকা জরিমানা 

Update Time : ০৩:৩৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬