
লেখক ও কবি: মহসিন আলম মুহিন
চোখ মেলিয়া পাইনা খুজে
চোখ বুঝিলে পাই,
তাইতো সখি আপন মনে
তোমারই গান গাই।।
তুমি আমার জীবন সাথী
তুমি সকল কাজে,
আশায় বাঁচি স্বপন দেখি
তোমার হিয়ার মাঝে।।
দিও তোমার নরম ছোঁয়া
দিও প্রেমের ধারা,
জনম জুড়ে থাকুক প্রিয়া
তোমার পরশ ভরা।।
চাঁদ-তারায় তোমার শোভা
চাঁদে নেইকো আলো,
তোমার আলো চাঁদের প্রভা
গগন হাসে ভালো।।
মোর প্রিয়ার কাজল আঁখি
মোর কবিতা ছন্দ,
তোমায় ছাড়া পরাণ পাখি
আমার লাগে মন্দ।।
# লেখক ও কবি: মহসিন আলম মুহিন খামার গ্রাম কলেজ পাড়া থানাঃ-এনায়েতপুর উপজেলাঃ-চৌহালী জেলাঃ-সিরাজগঞ্জ বিভাগঃ-রাজশাহী দেশঃ-বাংলাদেশ মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯
Reporter Name 


















