বাংলাদেশ ০৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কাউনিয়ায় ভেজাল মসলা তৈরির কারখানা ধ্বংস, মালিকের জেল-জরিমানা

  • Reporter Name
  • Update Time : ০২:৩৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৫ Time View

মন্জুরুল আহসান শামীম কাউনিয়া রংপুর প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়ায় গোল মরিচে ক্ষতিকর কেমিক্যাল,খয়ের ও ময়দা মিশিয়ে বাজারজাত করার অপরাধে একটি অবৈধ মসলা কারখানা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নাজিরদহ গফুর টারী এলাকায় পরিচালিত এই যৌথ অভিযানে কারখানার মালিক শরিফুল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে নাজিরদহ গফুর টারী এলাকায় গোপনে এই কারখানা পরিচালনা করা হচ্ছিল। অভিযানে দেখা যায়, গোল মরিচের ওজন বৃদ্ধি ও উজ্জ্বলতা বাড়াতে মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর কেমিক্যালযুক্ত রং, খয়ের ও ময়দা মেশানো হচ্ছে। এসব উপাদান দীর্ঘমেয়াদে ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগের ঝুঁকি তৈরি করে। অপরাধের সত্যতা পাওয়ায় কারখানাটি ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি জব্দকৃত বিপুল পরিমাণ ভেজাল মসলা জনসম্মুখেই মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারা অনুযায়ী অভিযুক্ত শরিফুল ইসলামকে সাজা প্রদান করা হয়। অভিযানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রংপুরের কর্মকর্তা মোঃ লোকমান হোসেন, জাতীয় ভোক্তা অধিদপ্তর রংপুরের সহ-পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা বলেন, “দীর্ঘদিন ধরে অবৈধভাবে মসলা প্রস্তুত করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে আমরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষসহ এই অভিযান পরিচালনা করি। জনস্বাস্থ্য রক্ষায় অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের এই ধরনের কঠোর আইনি ব্যবস্থা ও ভেজালবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

কাউনিয়ায় ভেজাল মসলা তৈরির কারখানা ধ্বংস, মালিকের জেল-জরিমানা

Update Time : ০২:৩৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬