
মহসিন আলম মুহিন
ঝড় উঠেছে সব জায়গায় আবার হবে তাণ্ডব-
অগ্নির মতো প্রকৃতি এলোমেলো, নয় বান্ধব।।
দমকা হাওয়ায় উড়ে যাবে যত আছে ‘ঘর
মনেতে শঙ্কা জনমানব ভয়ে কাঁপে থরথর।।
কোথাও কি কেউ নেই কেহ, পাশে দাঁড়াবার,
নয়তো লণ্ডভণ্ড করে দেবে বাঁচার অধিকার।।
প্রবল বেগে ধেয়ে আসছে ক্রোধ, বিদ্বেষ, হিংসা
ভালোবাসার হাওয়া নয়, একঝাঁক প্রতিহিংসা।।
এ ঝড় সবকিছু উলট-পালট করে দেবে-
এর গতিপথ কে সাধনা-মায়ায় পাল্টে নেবে।।
না থামলে আবার উঠবে বারুদ-বোমার শব্দ-
নিত্য পণ্য সহ মানুষ হবে ‘ভীষণভাবে জব্দ।।
কেউ আসো হুঙ্কার হানো, থামাও নষ্ট ঝড়ের গতি-
নয়তো আবার হবে, রক্ত বৃষ্টি-ঝড়ের যে মতিগতি।।
# মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া
থানাঃ-এনায়েতপুর
উপজেলাঃ-চৌহালী
জেলাঃ-সিরাজগঞ্জ
বিভাগঃ-রাজশাহী
দেশঃ-বাংলাদেশ
মোবাইল নং ০১৭১৬৯১৩৯৩৯
Reporter Name 


















