
খন্দকার জাহাঙ্গীর হোসেন
তুমি না বলো কথা যখন
মন খারাপের গল্প শোনায় মন
যায় মানবিক ব্যস্ততা নিমিষে থেমে
এ মন উদাস তখন তোমার প্রেমে।
জীবন পাতায় একই শব্দলেখা ছিল সকল অভিনয়
অভিনয়ে মুগ্ধ হয়ে ভালবেসে বিদিশা হৃদয়
বেসামাল ভগ্ন হৃদয় নিয়ে এখন কি করি
প্রথম মৃত্যুর আগে একই মরণে বারবার মরি।
অনড় পাথার হয়ে সূর্যাস্তে নির্ঘুম রাত আসে
রূপালীজ্যোৎস্নায় হাস্নাহেনাসুগন্ধ ছড়িয়ে ভালবাসে
কি অদ্ভুত রাত রয়ে গেল তারা একই রূপে
নির্ঘুম রাতের হলোনা জানা কেন জেগে কোন পাপে।।
সিডিটি
৩.২.২০২৬
প্রবাসী লেখকঃ-
খন্দকার জাহাঙ্গীর হোসেন
মোবাইল নং ০১৯১৬৫৪৪৩৫৭৬
৮৩৬৭ হানিকম্বওয়ে স্যাক্রামেন্টো
ক্যালিফোর্নিয়া ৯৫৮২৮ ইউএসএ।।
Reporter Name 


















