বাংলাদেশ ১০:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাতের আঁধারে কদম পিয়াজ ক্ষতিগ্রস্ত, কৃষকের অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ১১:২২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • ৫৪ Time View

মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের রায়পাড়া সদরদী গ্রামে রাতের আঁধারে এক কৃষকের কদম পিয়াজের ক্ষেতে শত্রুতামূলকভাবে ক্ষতি করার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী কৃষক ইন্তাজ খালাসী (৩৮) জানান, তিনি রায়পাড়া গ্রামের ৫৫ নম্বর মৌজার ৮ নম্বর ওয়ার্ডে প্রায় সাড়ে ৭ শতাংশ জমিতে কদম পিয়াজের চাষ করেছিলেন। গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা তার পিয়াজের ক্ষেতে ঢুকে গাছের কদম ফুল ছিঁড়ে ফেলে এবং ক্ষেতের ব্যাপক ক্ষতি করে।

এ ঘটনায় তিনি আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন বলে জানান। ক্ষতিগ্রস্ত কৃষক প্রতিকার চেয়ে ভাঙ্গা উপজেলা কৃষি অফিসে অভিযোগ করেছেন।

তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ বিষয়ে উপজেলা কৃষি অফিস জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

রাতের আঁধারে কদম পিয়াজ ক্ষতিগ্রস্ত, কৃষকের অভিযোগ

Update Time : ১১:২২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬