
—————-কোহিনূর আক্তার
তুমি দুনিয়ার সমস্ত সুন্দর গুলো দেখতে পাও
শুধু আমাকে বোঝার মতো সুন্দর মন
তোমার হয়নি শেষবার ।
আজ ১৬ বছর পার হলো
তোমার সাথে শেষ দেখা আমার।
সময়ের সাথে স্মৃতি গুলো বুড়ো হয়ে গেছে ।
ফুরিয়ে যাওয়া স্মৃতির শেষ সময়
গুলো মনকে ছুঁয়ে যায় ,
নিস্তব্ধ মনে,কিছু অভিযোগ ঘন আবেগে আজও
জানতে চায় , কেমন আছো তুমি আমার অস্তিত্ব ছাড়া ?
উত্তপ্ত মনে বেশামাল অস্থিরতাই দূর হতে বহুদূর
হেঁটেছি বৃক্ষের একটু ছায়ার জন্য।
আজ পুরতে পুরতে মনের পুরো জমিন টা পূর্ণ।
সেখানে নবজাতকের হাসি অপ্রকাশিত।
সহমিত ঝরা পাঁপড়ি জেলখানার আসমির মতো।
দগদগে শিকে জলস্ত মনের বন্দি, ভুল অভিযোগে ।
প্রতিশ্রুতির শব্দ গুলো এক আকাশ মিথ্যাবাদী ।
মনের ব্লাকবোডে কিছু প্রশ্ন জমেছে !
প্রদীপ নিভে যাওয়ার আগে , আবার কোনোদিন ভাঙ্গা ঘরে ফিরো, পড়ে নিও ,আমার কালো নিশি আর প্রত্যাশিত ভোর ।
৭/৩/২৬
৹৹৹৹৹৹৹
Reporter Name 


















