বাংলাদেশ ১১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কাউনিয়ায় আলু চুরির সন্দেহে ভাঙচুর ও অর্থ লুটের অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ১০:২৬:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৫২ Time View

মন্জুরুল আহসান শামীম কাউনিয়া রংপুর প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়া উপজেলার হরিশ্বর এলাকায় মিষ্টি আলু চুরির তুচ্ছ সন্দেহকে কেন্দ্র করে একটি অসহায় পরিবারের ওপর মধ্যযুগীয় কায়দায় হামলা, বাড়িঘর ভাঙচুর ও টাকা লুটের অভিযোগ উঠেছে। গত ১১ মার্চ বিকেলে সংঘটিত এই বর্বরোচিত ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় ভুক্তভোগী শাহ আলম বাদী হয়ে কাউনিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে প্রতিবেশী আমিনুল ইসলামসহ একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র, লোহার রড ও হাতুড়ি নিয়ে শাহ আলমের বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বসতঘরের বেড়া, দরজা ও আসবাবপত্র কুপিয়ে ও পিটিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করে।

ভুক্তভোগী শাহ আলমের দাবি, হামলাকারীরা ঘরের আসবাবপত্র ভাঙচুর করার পাশাপাশি স্টিলের বাক্সে রাখা নগদ ১ লাখ ৪৮ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। এর মধ্যে এনজিও থেকে নেওয়া ঋণের ৫০ হাজার টাকা এবং সম্প্রতি গরু বিক্রির ৯৮ হাজার টাকা ছিল। বাধা দিতে গেলে হামলাকারীদের হাতে শাহ আলমের স্ত্রীসহ পরিবারের বেশ কয়েকজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দ্রুত কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান।

এলাকাবাসী এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি তুলেছেন। এ বিষয়ে কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, বাড়িঘর ভাঙচুর ও টাকা লুটের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

কাউনিয়ায় আলু চুরির সন্দেহে ভাঙচুর ও অর্থ লুটের অভিযোগ

Update Time : ১০:২৬:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬