
ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া গ্রামে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। চার সন্তানের জননী নাগিস (৬০) তার প্রেমিক আবু বক্কার কাজি (৪৫) এর বাড়িতে এসে পরকীয়া বিয়ের দাবিতে অবস্থান নিয়েছেন। আবু বক্কারের সংসারে বর্তমানে পাঁচ সন্তান রয়েছে।
এলাকার স্থানীয়রা জানান, নাগিস ও আবু বক্কারের মধ্যে পূর্বে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল। এর আগে আবু বক্কার নাগিসকে নিয়ে দুইবার ঢাকার সাভারে পালিয়ে গিয়েছিলেন, পরে প্রথম স্ত্রী তাদের উদ্ধার করেছিলেন।
প্রথম স্ত্রী বলেন, “আমার স্বামী এখন জেলে আছে। সে যদি এসে নাগিসকে ঘরে তুলে নেয়, আমি কোনো সমস্যা করব না। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় কে নেবে?”
নাগিস বেগম জানান, “আবু বক্কার আমাকে বিয়ে করেছে। আমি এই বাড়িতেই থাকবো, আমি বক্কারের স্ত্রী।”
এই ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ভিডিওসহ খবর দ্রুত ভাইরাল হয়েছে, এবং স্থানীয়রা নানা প্রতিক্রিয়া জানিয়েছেন।
Reporter Name 






















