
স্টাফ রিপোর্টার: দিনাজপুরে বসবাসরত পীরগঞ্জবাসীদের সংগঠন দিনাজপুরস্থ পীরগঞ্জ উপজেলা সমিতির উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। “আমরা পীরগঞ্জবাসী, দিনাজপুরে থাকি” এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুর সদর এলাকায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সমিতির সভাপতি ট্রাফিক ইন্সপেক্টর ইকরামুল হক চৌধুরী সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুসলিম লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, সাবেক এমপি প্রার্থী, ক্যান্সার বিশেষজ্ঞ ও চায়না হোমিও হল দিনাজপুর সদর-এর প্রতিষ্ঠাতা ডা. এস. এম. খলিলুর রহমান সরকার।
এ সময় উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ আবু সায়েম, বাংলা স্কুলের সহকারী শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, ফরেস্ট অফিসার মোঃ শাহজাহান আলী, কম্পিউটার ব্যবসায়ী আবু তালেব, অগ্রণী ব্যাংক দিনাজপুর শাখার এজিএম মোঃ মশিউর রহমান, মোঃ মইনুদ্দিন আহমেদ (বিএসসি), এস কে বহুমুখী খামারের অর্গানিক চাষী আজারুল ইসলাম চৌধুরী এবং প্রভাক চন্দরিয়া ডিগ্রি কলেজের আবু বকর সিদ্দিক লাবুসহ দিনাজপুরে বসবাসরত পীরগঞ্জবাসী অনেকেই।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি এবং পীরগঞ্জবাসীর সার্বিক মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আমরা পীরগঞ্জবাসী দিনাজপুরে থাকি।
বক্তারা বলেন, দিনাজপুরে বসবাসরত পীরগঞ্জের মানুষদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধন সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও পীরগঞ্জবাসীদের ঐক্য ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সমিতির কার্যক্রম অব্যাহত থাকবে।
Reporter Name 


















