বাংলাদেশ ০৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মেহবুবা জুঁই

  • Reporter Name
  • Update Time : ০৬:৫৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ৫৮ Time View

মিজান, বরগুনা প্রতিনিধি”‘ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরগুনা জেলার সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মেহবুবা আক্তার জুঁই।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরগুনাবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে মিলেমিশে ঈদের আনন্দ ভাগাভাগি করি। ঈদ আমাদের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক।”

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে আইন পেশায় নিয়োজিত থেকে তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন। অতীতে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে দায়ের হওয়া মামলায় তিনি বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের আইনি সহায়তা প্রদান করেছেন এবং এ লক্ষ্যে আদালত ও রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

নিজের শিকড়ের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমি বরগুনার সন্তান। এই মাটিতেই আমার জন্ম, বেড়ে ওঠা এবং পেশাগত জীবনের সূচনা। বরগুনার মানুষের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো।”

তিনি বরগুনা অঞ্চলের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে আসন্ন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন প্রত্যাশার কথা জানান এবং এ জন্য সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।

সংশ্লিষ্ট মহলের মতে, তার এ শুভেচ্ছা বার্তাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি হয়েছে, যা ভবিষ্যৎ রাজনীতিতে প্রভাব ফেলতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

বরগুনাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মেহবুবা জুঁই

Update Time : ০৬:৫৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬