বাংলাদেশ ০৪:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবপুরে গাউছুল আজম বড়পীর (রহ.) দরবারে ওরশ ও মাহফিল,২–৩ লক্ষ ভক্তের সমাগমের প্রত্যাশা

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৪:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • ৫৩ Time View

বিশেষ প্রতিনিধিঃ

হবিগঞ্জের মাধবপুরে গাউছুল আজম বড়পীর হযরত সৈয়দ মুহিউদ্দিন আবদুল কাদের জিলানী (রহ.)-এর স্মরণে ওরশ ও আজিমুশান ইছালে ছাওয়াবের মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে,প্রতি বছর মাধবপুর উপজেলার গাউড়াইয়া মিরানিয়া আজিজিয়া দরবার শরীফ প্রাঙ্গণে আগামী ২২ ও ২৩ মার্চ ২০২৬ (বাংলা ৮ ও ৯ চৈত্র, রবি ও সোমবার) এই ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

দরবার শরীফের পীর সাহেব শরিফুল আজিজ সুন্নি আল-কাদেরী বলেন, হেদায়েত, দ্বীনের খেদমত ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবারও এই ওরশ শরীফের আয়োজন করা হয়েছে।

তিনি জানান, প্রতি বছরই প্রায় ২ থেকে ৩ লক্ষ ভক্তবৃন্দের সমাগম ঘটে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মুসল্লিরা দরবারে আসেন। এছাড়া ভারত থেকেও অনেক ভক্ত আসতেন, তবে এবার তারা আসতে পারেননি।

তিনি আরও বলেন, দরবারে আগতদের জন্য পর্যাপ্ত থাকা-খাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে এবং প্রশাসনের সার্বিক সহযোগিতায় নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই বলেও তিনি জানান। একইসঙ্গে তিনি সকল ধর্মপ্রাণ মুসলমানকে ওরশে অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত, জিকির-আজকার, মিলাদ মাহফিল ও ইসলামী আলোচনা অনুষ্ঠিত হবে। এতে দেশ-বিদেশের খ্যাতনামা ওলামায়ে কেরাম অংশ নেবেন বলে জানা গেছে।

আয়োজকরা মাহফিল সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

মাধবপুরে গাউছুল আজম বড়পীর (রহ.) দরবারে ওরশ ও মাহফিল,২–৩ লক্ষ ভক্তের সমাগমের প্রত্যাশা

Update Time : ০৫:৫৪:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬