বাংলাদেশ ১০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তিনটি হত্যা মামলার ওয়ারেন্টে পাটগ্রামে জামায়াত পৌর আমির সোহেল রানা আটক

  • Reporter Name
  • Update Time : ০২:২৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • ৮০ Time View

সুমন ইসলাম, লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রামে তিনটি হত্যা মামলার পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) আসামী বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটগ্রাম পৌর শাখার আমির সোহেল রানাকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ২ টা ৪০ মিনিটে পাটগ্রাম উপজেলার বেসরকারি এনজিও ব্র্যাক কার্যালয়ের সামন থেকে তাঁকে গ্রেপ্তার করে পাটগ্রাম থানা-পুলিশ। পাটগ্রাম থানার ওসি নাজমুল হক গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

থানা-পুলিশ ও জামায়াত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের রাজনৈতিক সহিংসতায় বিএনপি- জামায়াত জোটের কর্মসূচীতে তৎকালীন আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জামায়াত-শিবিরের দুইজন, বিএনপির একজন ও আওয়ামী লীগের একজন কর্মী নিহত হয়। ওই সময় আওয়ামী লীগের দায়ের করা একটি মামলায় এবং জামায়াত-শিবিরের কর্মী নিহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে করা অপর দুইটি হত্যা মামলায় আসামী করা হয় সোহেল রানাকে।

এসব মামলায় পরোয়ানা জারি (ওয়ারেন্ট) করে লালমনিরহাট বিজ্ঞ আদালত। এতে মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে পুলিশি প্রহরায় তাঁকে আদালতে পাঠানো হয়।

এ ব্যাপারে উপজেলা জামায়াতের সেক্রেটারি মনোয়ার হোসেন লিটন বলেন, ‘রাজনৈতিক সহিংসতায় পাটগ্রামের আওয়ামী লীগের দায়ের করা একটি ও পুলিশের দায়ের করা দুইটি মামলায় ওয়ারেন্ট থাকায় পুলিশ করেছে। আমরা থানার ওসিকে বলেছি নতুন করে অন্য কোনো মামলায় যেন তাঁকে গ্রেপ্তার দেখানো না হয়। তাঁকে জামিনে মুক্ত করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘তিনটি মামলায় লালমনিরহাট বিজ্ঞ আদালতের পরোয়ানা (ওয়ারেন্ট) থাকায় সোহেল রানাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

তিনটি হত্যা মামলার ওয়ারেন্টে পাটগ্রামে জামায়াত পৌর আমির সোহেল রানা আটক

Update Time : ০২:২৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬