
আব্দুস শহীদ শাকির জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি।
পূর্ব সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামেয়া ইসলামিয়া দারুসসুন্নাহ মোহাম্মদীয়া লামারগ্রাম মাদ্রাসার উদ্যোগে বুধবার (২৫ জুন) দুপুর ১২ ঘটিকার সময় জামিয়ার মিলনায়তনে প্রাক্তন ছাত্র ও জামেয়া থেকে টাইটেল পাশ করা আলেমদের নিয়ে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক এক ফুজালা সম্মেলন।জামিয়ার মহাপরিচালক হযরত মাওলানা হাফিজ আব্দুল গফ্ফার পীর সাহেব রায়পুরীর সভাপতিত্বে ও জামিয়ার ফুযালা হযরত মাওলানা ফরিদ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়ার স্বনামধন্য প্রধান শায়খুল হাদীস হযরত মাওলানা আব্দুল করিম হেতিমগঞ্জী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়ার সহকারী শায়খুল হাদীস হযরত মাওলানা লুৎফুর রহমান আগিরামী, জামিয়ার স্বনামধন্য শিক্ষা সচিব হযরত মাওলানা আব্দুস সাত্তারসহ জামিয়ার স্বনামধন্য শিক্ষক ও ছাত্র বৃন্দ। জামিয়ার প্রধান মুফতি ও জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আবুল হাসান জকিগঞ্জীর স্বাগত বক্তব্যে শুরু হয় ঐতিহাসিক ফুযালা ও আবনা সম্মেলন। স্বাগত বক্তব্যে মুফতি আবুল হাসান জকিগঞ্জী জামিয়ার অতীত ইতিহাস সুচারুভাবে ফুযালা ও আবনাদের সামনে তুলে ধরতে গিয়ে বলেন,প্রতিষ্ঠা লগ্ন থেকে জামিয়া দেশ ও জাতির কাছে গুরুত্বপূর্ণ অবদান ও আকর্ষণীয় পুরস্কার দিয়ে যাচ্ছে। যার বাস্তব প্রমাণ আজকের ফুজালা ও আবনা সম্মেলন। জামিয়ার সন্তানেরা দেশের বিভিন্ন মাদ্রাসায় মহাদ্দিস ও শিক্ষকতার পেশায় নিয়োজিত থেকে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। পাশাপাশি দাওয়াত ও তাবলীগের কাজে অসামান্য অবদান রাখছেন। তিনি স্বাগত বক্তব্য দিতে গিয়ে কাঁদলেন এবং ফুজালা ও আবনাদের কাঁদালেন। এসময় অনেককে চোখ মুছতে দেখা যায়।ফুজালা ও আবনাদের মধ্যে উপস্থিত ছিলেন হযরত মাওলানা সালেহ নযিব আল আইয়ুবী, মাওলানা আব্দুল গণী, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা বিলাল আহমদ, মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা আব্দুল কালাম আজাদ, মাওলানা মারুফ বিল্লাহ সহ জামিয়ার শত শত ফুজালা ও আবনা শিক্ষার্থীবৃন্দ।
Reporter Name 
























