বাংলাদেশ ০৮:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সিনিয়র সাংবাদিক হাজী মোঃ জাহিদুর রহমান আর নেই

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • ৮৬ Time View

স্টাফ রিপোর্টার: মোঃ মুজিবুর রহমান মল্লিক: ঢাকা: জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন কেন্দ্রীয় সংগঠনের সিনিয়র সদস্য, বিশিষ্ট সাংবাদিক হাজী মোঃ জাহিদুর রহমান আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সিসিইউতে (CCU) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে পরিবার, সহকর্মী ও সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে। শোকাহত পরিবারে নেমে আসে কান্নার মাতম। স্ত্রী-সন্তানসহ স্বজনরা গভীর শোক ও বেদনায় ভেঙে পড়েন।

সাংবাদিক হাজী মোঃ জাহিদুর রহমান ছিলেন সত্যনিষ্ঠ, সাহসী ও প্রজ্ঞাবান একজন সংবাদকর্মী। তিনি দীর্ঘদিন ধরে নিষ্ঠার সাথে সাংবাদিকতা পেশায় কাজ করে গেছেন। দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে নির্ভীকভাবে সংবাদ পরিবেশন করে তিনি সহকর্মীদের মাঝে আস্থা ও সম্মান অর্জন করেছিলেন।

তিনি চ্যানেল ২৬-এর সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও ঢাকা পুরাতন রিপোর্টার্স ইউনিটি, জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি একটি মসজিদের কার্যনির্বাহী সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তার মৃত্যুতে ঢাকা সহ দেশের সর্বস্তরের সাংবাদিক সমাজ গভীর শোক প্রকাশ করেছে। অনেকেই তার মৃত্যু নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলেছেন এবং তার চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলো তদন্তের দাবি জানিয়েছেন।

হাজী মোঃ জাহিদুর রহমানের মৃত্যুতে দেশের সাংবাদিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সহকর্মীরা।

তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সহকর্মী, শুভানুধ্যায়ী ও দেশবাসী। সকলের কাছে তার জন্য দোয়া কামনা করা হয়েছে আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

সিনিয়র সাংবাদিক হাজী মোঃ জাহিদুর রহমান আর নেই

Update Time : ০৭:৫৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬