
চীফ রিপোর্টার: মোঃ মৃদুল শাহারিয়ার পিয়াস: জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং চ্যানেল ২৬ (Channel 26)-এর স্টাফ রিপোর্টার হাজী মোহাম্মদ জাহিদুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সিসিইউ-তে (CCU) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি জাতীয় সাংবাদিক ক্লাবের সদস্য এবং জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন জামে মসজিদের সদস্য হিসেবেও সামাজিক ও ধর্মীয় কাজে সক্রিয় ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে চাঁদনী মিডিয়া গ্রুপ পরিবার। এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। শোকবার্তায় বলা হয়,হাজী মোহাম্মদ জাহিদুর রহমান ছিলেন একজন নিবেদিতপ্রাণ সংবাদকর্মী। তার মৃত্যু সাংবাদিকতা জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।
মরহুমের জানাজার সময় ও স্থান পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে জানানো হবে।
Reporter Name 


















