বাংলাদেশ ০৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে বিদেশি মদসহ আটক ১

  • Reporter Name
  • Update Time : ০২:১৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ১০১ Time View

মোঃ ওয়াসিম: কুমিল্লায় মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১১টা ৫ মিনিটে কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে কোতয়ালী মডেল থানাধীন ৬নং জগন্নাথপুর ইউনিয়নের বারপাড়া কৃষ্ণপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি চালানো হয়।

থানা সূত্রে জানা যায়, অভিযানের সময় মৃত আবদুল মতিন মাস্টারের “বাইতুত তাকওয়া” নামীয় ভবনের দ্বিতীয় তলার ভাড়াটিয়া সুমন সাহা (৪৬)-কে আটক করা হয়। তিনি কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের তেলিকোনা (সাহাপাড়া) এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, আটক ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তার বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় তার শয়নকক্ষ থেকে মোট ৫৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ২৫ বোতল Royal Green Whisky (৭৫০ মি.লি.), ১১ বোতল Royal Stag Whisky (৭৫০ মি.লি.) এবং ১৮ বোতল Royal Stag Whisky (৩৭৫ মি.লি.)।

উদ্ধারকৃত মদ স্থানীয় লোকজনের উপস্থিতিতে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়। জব্দ কার্যক্রম পরিচালনা করেন এসআই (নিরস্ত্র) মোঃ সাখাওয়াত হোসেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেন, তিনি সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে এসব বিদেশি মদ সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে মজুদ করেছিলেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে বিদেশি মদসহ আটক ১

Update Time : ০২:১৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬